শেরপুরে কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বগুড়ার শেরপুর উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শেরপুর মহিলা কলেজের হলরুমে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. জানে আলম খোকা।
সমিতির সভাপতি আলহাজ্ব মো. আমিনুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল,বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি ও সমিতির উপদেষ্টা আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শিরু, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সমিতির উপদেষ্টা মো. আরিফুর রহমান মিলন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত