বুধবার (৩০ সেপ্টেম্বর) শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়। পরে ডোপ টেস্টে মাদকসেবনের বিষয়টি পজিটিভ আসায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শৈলকুপার লক্ষীপুর গ্রামের আজাদ শেখের ছেলে মো. সোয়েব ওরফে সোহেব আক্তার (২৯)। তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পদমদী গ্রামের তারিফ মন্ডলের ছেলে মো. সোহাগ মন্ডল (৩৭)কে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বড় মৌকুড়ি গ্রামের বাদশা হোসেনের ছেলে মো. ফরহাদ হোসেন (২২)কে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চর মৌকুড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে মো. মফিজুল ইসলাম (৩০)কে ৪ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই গ্রামের মহিত শিকদারের ছেলে মো. ইদ্রিস আলী (৩৩)কে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের মাদকবিরোধী অভিযান এবং আইনি কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত