জনতার অনলাইন প্রেস ক্লাব

অতিরিক্ত সুদের প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মিরপুর থেকে গ্রেফতার, নগদ টাকা ও ব্যাংকিং সামগ্রী উদ্ধার

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেফতার

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেফতার
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেফতার


মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শরিফুজ্জামান সোহাগ (৪৩)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাপোতা এলাকার মোঃ আবুল কালাম সরকারের ছেলে। তিনি ২০১৯ সাল থেকে শ্রীনগর বাজারের শ্রীনগর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি, শ্রীনগর শাখায় অফিসার-ক্যাশ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের অভিযোগ, ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় শরিফুজ্জামান সোহাগ বিভিন্ন সময়ে গ্রাহকদের অতিরিক্ত ১১ থেকে ১২ শতাংশ সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেন। এ সময় ব্যক্তিগত সিল ও ব্যাংকের ভাউচার ব্যবহার করে গ্রাহকদের গচ্ছিত অর্থ প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর গত ২২ সেপ্টেম্বর থেকে তিনি আত্মগোপনে চলে যান। গ্রাহকদের স্বার্থ ও ব্যাংকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়ার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসাটি ছিল আসামির বোন মোসাঃ জিনাত রেহানার। সেখান থেকেই শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় যা উদ্ধার
পুলিশের অভিযানে তার কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মোবাইল ফোন, একটি চেকবই, দুটি এটিএম কার্ড এবং একটি ব্যাংক লকারের চাবি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার নাম-ঠিকানা প্রকাশ করেন। তবে আত্মসাতের অভিযোগে জড়িত অর্থের পরিমাণ ও সেই অর্থের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আত্মসাতের অভিযোগে জড়িত অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণে অগ্রণী ব্যাংক প্রধান শাখা, ঢাকা থেকে তিন সদস্যের একটি অডিট টিম গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে অডিট ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়ায় দুদক কর্তৃপক্ষও বিষয়টি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
গ্রেফতারকৃত শরিফুজ্জামান সোহাগকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শরিফুজ্জামান সোহাগ (৪৩)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাপোতা এলাকার মোঃ আবুল কালাম সরকারের ছেলে। তিনি ২০১৯ সাল থেকে শ্রীনগর বাজারের শ্রীনগর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি, শ্রীনগর শাখায় অফিসার-ক্যাশ হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের অভিযোগ, ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় শরিফুজ্জামান সোহাগ বিভিন্ন সময়ে গ্রাহকদের অতিরিক্ত ১১ থেকে ১২ শতাংশ সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করেন। এ সময় ব্যক্তিগত সিল ও ব্যাংকের ভাউচার ব্যবহার করে গ্রাহকদের গচ্ছিত অর্থ প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর গত ২২ সেপ্টেম্বর থেকে তিনি আত্মগোপনে চলে যান। গ্রাহকদের স্বার্থ ও ব্যাংকের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পাইকপাড়ার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসাটি ছিল আসামির বোন মোসাঃ জিনাত রেহানার। সেখান থেকেই শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় যা উদ্ধার পুলিশের অভিযানে তার কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মোবাইল ফোন, একটি চেকবই, দুটি এটিএম কার্ড এবং একটি ব্যাংক লকারের চাবি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার নাম-ঠিকানা প্রকাশ করেন। তবে আত্মসাতের অভিযোগে জড়িত অর্থের পরিমাণ ও সেই অর্থের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। এদিকে আত্মসাতের অভিযোগে জড়িত অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণে অগ্রণী ব্যাংক প্রধান শাখা, ঢাকা থেকে তিন সদস্যের একটি অডিট টিম গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে অডিট ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ আরও জানায়, ঘটনাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধের আওতায় পড়ায় দুদক কর্তৃপক্ষও বিষয়টি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। গ্রেফতারকৃত শরিফুজ্জামান সোহাগকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেফতার
0:00 0:00
1.0x