মেলান্দহ বাজারে পৌর জামায়াতের উদ্যোগে দাওয়াতি গণসংযোগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ পৌর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি পক্ষ পালিত হচ্ছে। এ উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন।
পৌর জামায়াতের আমীর শরাফত আলী ফারাজির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জিয়াউল কবীর জিন্নাহ, সূরা ও কর্ম পরিষদ সদস্য, জামালপুর জেলা শাখা এবং জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী।
দাওয়াতি পক্ষের কর্মসূচিতে সংগঠনের আদর্শ ও নৈতিক মূল্যবোধের আলোকে জনসাধারণের মাঝে দাওয়াতি বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, মানুষের কাছে ইসলামের শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে নিয়মিতভাবে এ ধরনের দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত