জনতার অনলাইন প্রেস ক্লাব

দিনাজপুর

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা. গুলনাহার বেগম ৫৫ নামে এক নারী নিখোজ ৩ দিনেও খোজ মেলেনি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা. গুলনাহার বেগম ৫৫ নামে এক নারী নিখোজ ৩ দিনেও খোজ মেলেনি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা. গুলনাহার বেগম (৫৫) নামে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ গুলনাহার বেগম দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং মোঃ জার্জিস আলীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বড় মেয়ে জাকিয়া সুলতানা রুমি সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে জাকিয়া সুলতানা রুমি অল্প সময়ের জন্য পাশের কক্ষে যান। প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান তার মা হাসপাতালের বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পরপরই গুলনাহার বেগমের সন্তান, স্বামী, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ব্যাপক অনুসন্ধান চালান। হাসপাতাল চত্বরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর দিনাজপুর কোতোয়ালি থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ ব্যক্তির বড় ছেলে মুজাহিদুল ইসলাম জিম জিডিটি দায়ের করেন। যার জিডি নম্বর- ২৬৯৭।

সংবাদ লেখা পর্যন্ত গুলনাহার বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।”

অন্যদিকে নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। গুলনাহার বেগমের বড় ছেলে মুজাহিদুল ইসলাম জিম বলেন, “আমরা ৯ ভাই-বোন। মাকে খুঁজে পাওয়ার জন্য আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করেছি এবং নিরলসভাবে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। মাকে না পেয়ে আমরা সবাই ভেঙে পড়েছি। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের মাকে দ্রুত সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেন। আমিন।”

পরিবারের পক্ষ থেকে কেউ যদি গুলনাহার বেগমের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের অবহিত করার অনুরোধ জানানো হয়েছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা. গুলনাহার বেগম ৫৫ নামে এক নারী নিখোজ ৩ দিনেও খোজ মেলেনি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা. গুলনাহার বেগম (৫৫) নামে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।নিখোঁজ গুলনাহার বেগম দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং মোঃ জার্জিস আলীর স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বড় মেয়ে জাকিয়া সুলতানা রুমি সার্বক্ষণিক তার সঙ্গে ছিলেন।পরিবারের সদস্যরা জানান, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে জাকিয়া সুলতানা রুমি অল্প সময়ের জন্য পাশের কক্ষে যান। প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান তার মা হাসপাতালের বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, করিডোর এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।ঘটনার পরপরই গুলনাহার বেগমের সন্তান, স্বামী, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী ব্যাপক অনুসন্ধান চালান। হাসপাতাল চত্বরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর দিনাজপুর কোতোয়ালি থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজ ব্যক্তির বড় ছেলে মুজাহিদুল ইসলাম জিম জিডিটি দায়ের করেন। যার জিডি নম্বর- ২৬৯৭।সংবাদ লেখা পর্যন্ত গুলনাহার বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি।এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।”অন্যদিকে নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। গুলনাহার বেগমের বড় ছেলে মুজাহিদুল ইসলাম জিম বলেন, “আমরা ৯ ভাই-বোন। মাকে খুঁজে পাওয়ার জন্য আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করেছি এবং নিরলসভাবে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি। মাকে না পেয়ে আমরা সবাই ভেঙে পড়েছি। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের মাকে দ্রুত সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দেন। আমিন।”পরিবারের পক্ষ থেকে কেউ যদি গুলনাহার বেগমের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের অবহিত করার অনুরোধ জানানো হয়েছে

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মোছা. গুলনাহার বেগম ৫৫ নামে এক নারী নিখোজ ৩ দিনেও খোজ মেলেনি
0:00 0:00
1.0x