জনতার অনলাইন প্রেস ক্লাব

ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৪০ মিনিটে ধনবাড়ী থানার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বানিয়াজান এলাকার একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৩ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যথাযথ প্রমাণের ভিত্তিতে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারটাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৪০ মিনিটে ধনবাড়ী থানার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বানিয়াজান এলাকার একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৩ হাজার ৪০০ টাকা।এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুস সালাম সিদ্দিক বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যথাযথ প্রমাণের ভিত্তিতে মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ধনবাড়ীতে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x