জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

নিয়োগ দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়া ও চেক প্রতারণার অভিযোগ।

চন্দনাইশে সাজাপ্রাপ্ত কাজী আব্দুল নূর ধরাছোঁয়ার বাইরে

চন্দনাইশে সাজাপ্রাপ্ত কাজী আব্দুল নূর ধরাছোঁয়ার বাইরে
চন্দনাইশে আদালতে সাজাপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার কাজী কাজী মোহাম্মদ আব্দুল নূরকে দীর্ঘদিন ধরে তার সরকারি নিবন্ধিত কার্যালয়ে পাওয়া যাচ্ছে না

চট্টগ্রামের চন্দনাইশে আদালতে সাজাপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার (কাজী) কাজী মোহাম্মদ আব্দুল নূরকে দীর্ঘদিন ধরে তার সরকারি নিবন্ধিত কার্যালয়ে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারের পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া, চেক প্রতারণা এবং আত্মগোপনে থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার পাঠানদণ্ডী গ্রামের মোস্তাক আহমেদের দায়ের করা একটি চেক-সংক্রান্ত মামলায় চট্টগ্রামের মহানগর যুগ্ম দায়রা জজ-১ম আদালত কাজী আব্দুল নূরকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি এলাকায় নিয়মিত অবস্থান করছেন না বলে স্থানীয়দের অভিযোগ।

আইন ও বিচার বিভাগের ডিজিটাল ডাটাবেজে থাকা তথ্য অনুযায়ী, কাজী মোহাম্মদ আব্দুল নূর চন্দনাইশ পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নিকাহ ও তালাক নিবন্ধক হিসেবে অনুমোদিত। তার স্থায়ী ঠিকানা চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা এলাকার হরলা-সদরবাড়ি। সরকারি নিবন্ধিত কার্যালয়টি ৩ নম্বর ওয়ার্ডের হযরত শাহ আমিনুল্লাহ (রহ.) মাজার গেট এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, চন্দনাইশ কাজী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন। বিভিন্ন এলাকায় নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে নগদ অর্থ ও ব্যাংকের চেক নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত কাজ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। সংশ্লিষ্টদের দাবি, এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক চেক-সংক্রান্ত মামলাও হয়েছে।

এদিকে আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার পর কাজী আব্দুল নূর তার সরকারি নিবন্ধিত কার্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না বলে অভিযোগ স্থানীয়দের। এতে বিয়ে ও তালাক নিবন্ধনের প্রয়োজনীয় সেবা নিতে আসা অনেকেই তাকে না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের আরও অভিযোগ, তার অনুপস্থিতিতে মাঝেমধ্যে পরিচিত একজনকে বিয়ের অনুষ্ঠানে পাঠানো হয়। ওই ব্যক্তি সরকারি বালাম বই নিয়ে গিয়ে বর-কনের স্বাক্ষর গ্রহণ করেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি সত্য হলে এর আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, কাজী আব্দুল নূর চন্দনাইশ পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বরমা ইউনিয়নের অতিরিক্ত নিকাহ ও তালাক নিবন্ধকের দায়িত্বেও ছিলেন। তার অনুপস্থিতির কারণে এসব এলাকার মানুষের বিয়ে ও তালাক নিবন্ধন-সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এলাকাবাসীর দাবি, কাজী আব্দুল নূরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের পাওনা অর্থ উদ্ধারে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিকাহ ও তালাক নিবন্ধন সেবা যাতে স্বাভাবিক থাকে, সে জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চন্দনাইশে সাজাপ্রাপ্ত কাজী আব্দুল নূর ধরাছোঁয়ার বাইরে

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশে আদালতে সাজাপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার (কাজী) কাজী মোহাম্মদ আব্দুল নূরকে দীর্ঘদিন ধরে তার সরকারি নিবন্ধিত কার্যালয়ে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারের পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া, চেক প্রতারণা এবং আত্মগোপনে থাকার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।জানা গেছে, উপজেলার পাঠানদণ্ডী গ্রামের মোস্তাক আহমেদের দায়ের করা একটি চেক-সংক্রান্ত মামলায় চট্টগ্রামের মহানগর যুগ্ম দায়রা জজ-১ম আদালত কাজী আব্দুল নূরকে ছয় মাসের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি এলাকায় নিয়মিত অবস্থান করছেন না বলে স্থানীয়দের অভিযোগ।আইন ও বিচার বিভাগের ডিজিটাল ডাটাবেজে থাকা তথ্য অনুযায়ী, কাজী মোহাম্মদ আব্দুল নূর চন্দনাইশ পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের নিকাহ ও তালাক নিবন্ধক হিসেবে অনুমোদিত। তার স্থায়ী ঠিকানা চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা এলাকার হরলা-সদরবাড়ি। সরকারি নিবন্ধিত কার্যালয়টি ৩ নম্বর ওয়ার্ডের হযরত শাহ আমিনুল্লাহ (রহ.) মাজার গেট এলাকায় বলে জানা গেছে।স্থানীয়দের অভিযোগ, চন্দনাইশ কাজী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন। বিভিন্ন এলাকায় নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে নগদ অর্থ ও ব্যাংকের চেক নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।অভিযোগকারীদের দাবি, অর্থ নেওয়ার পর প্রতিশ্রুত কাজ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। পরবর্তীতে টাকা ফেরত চাইলে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। সংশ্লিষ্টদের দাবি, এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক চেক-সংক্রান্ত মামলাও হয়েছে।এদিকে আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার পর কাজী আব্দুল নূর তার সরকারি নিবন্ধিত কার্যালয়ে নিয়মিত উপস্থিত থাকেন না বলে অভিযোগ স্থানীয়দের। এতে বিয়ে ও তালাক নিবন্ধনের প্রয়োজনীয় সেবা নিতে আসা অনেকেই তাকে না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রের আরও অভিযোগ, তার অনুপস্থিতিতে মাঝেমধ্যে পরিচিত একজনকে বিয়ের অনুষ্ঠানে পাঠানো হয়। ওই ব্যক্তি সরকারি বালাম বই নিয়ে গিয়ে বর-কনের স্বাক্ষর গ্রহণ করেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি সত্য হলে এর আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।জানা গেছে, কাজী আব্দুল নূর চন্দনাইশ পৌরসভার ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বরমা ইউনিয়নের অতিরিক্ত নিকাহ ও তালাক নিবন্ধকের দায়িত্বেও ছিলেন। তার অনুপস্থিতির কারণে এসব এলাকার মানুষের বিয়ে ও তালাক নিবন্ধন-সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।এলাকাবাসীর দাবি, কাজী আব্দুল নূরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগীদের পাওনা অর্থ উদ্ধারে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিকাহ ও তালাক নিবন্ধন সেবা যাতে স্বাভাবিক থাকে, সে জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে সাজাপ্রাপ্ত কাজী আব্দুল নূর ধরাছোঁয়ার বাইরে
0:00 0:00
1.0x