জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

সার্ভেয়ার পদ শূন্য, চন্দনাইশে ভূমি সেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ

সার্ভেয়ার পদ শূন্য, চন্দনাইশে ভূমি সেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সার্ভেয়ারের পদ শূন্য থাকায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ। জমির মাপজোক, সীমানা নির্ধারণ, নামজারি-সংক্রান্ত মাঠপর্যায়ের তদন্তসহ বিভিন্ন কাজে সার্ভেয়ারের প্রয়োজন হলেও পদটি শূন্য থাকায় অনেক সেবাগ্রহীতাকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বাসিন্দারা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ, সীমানা নির্ধারণ কিংবা সরকারি নিয়ম অনুযায়ী জমি পরিমাপের প্রয়োজন হলে ভূমি অফিসের সার্ভেয়ারের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় নির্ধারিত সময়ে এসব কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি-সংক্রান্ত একটি কাজের জন্য বারবার উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে ভূমি সেবা কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলেও তারা জানান।

স্থানীয় বাসিন্দারা দ্রুত চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে একজন সার্ভেয়ার পদায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভূমি অফিসে জনবল সংকট দূর করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি সেবার কার্যক্রম আরও গতিশীল হবে।

সচেতন নাগরিকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সার্ভেয়ারের শূন্য পদে জনবল নিয়োগ বা পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে চন্দনাইশ উপজেলার হাজারো ভূমি সেবাগ্রহীতা উপকৃত হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সার্ভেয়ার পদ শূন্য, চন্দনাইশে ভূমি সেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সার্ভেয়ারের পদ শূন্য থাকায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে ভোগান্তিতে পড়েছেন উপজেলার সাধারণ মানুষ। জমির মাপজোক, সীমানা নির্ধারণ, নামজারি-সংক্রান্ত মাঠপর্যায়ের তদন্তসহ বিভিন্ন কাজে সার্ভেয়ারের প্রয়োজন হলেও পদটি শূন্য থাকায় অনেক সেবাগ্রহীতাকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বাসিন্দারা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ, সীমানা নির্ধারণ কিংবা সরকারি নিয়ম অনুযায়ী জমি পরিমাপের প্রয়োজন হলে ভূমি অফিসের সার্ভেয়ারের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় নির্ধারিত সময়ে এসব কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি-সংক্রান্ত একটি কাজের জন্য বারবার উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এতে ভূমি সেবা কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলেও তারা জানান।স্থানীয় বাসিন্দারা দ্রুত চন্দনাইশ উপজেলা ভূমি অফিসে একজন সার্ভেয়ার পদায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভূমি অফিসে জনবল সংকট দূর করা গেলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং ভূমি সেবার কার্যক্রম আরও গতিশীল হবে।সচেতন নাগরিকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সার্ভেয়ারের শূন্য পদে জনবল নিয়োগ বা পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে চন্দনাইশ উপজেলার হাজারো ভূমি সেবাগ্রহীতা উপকৃত হবেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সার্ভেয়ার পদ শূন্য, চন্দনাইশে ভূমি সেবা পেতে ভোগান্তিতে সাধারণ মানুষ
0:00 0:00
1.0x