জনতার অনলাইন প্রেস ক্লাব

চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত করতে পারবে বিনা ভাড়ায়

চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত করতে পারবে বিনা ভাড়ায়
চলন্ত বাসে জন্ম নিল শিশু

চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত করতে পারবে বিনা ভাড়ায়!

ঢাকা থেকে বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম নামে এক নারী। গত শনিবার ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। মা ও সন্তান সুস্থ থাকায় বাসের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ ঘটনায় আনাস এন্টারপ্রাইজের মালিক দিপু সাহেব শিশুর জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন ওই শিশু আজীবন বাসে ফ্রি যাতায়াত করবে। পাশাপাশি সে বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশু দুজনেই ফ্রি যাতায়াত করবেন।

গতকাল বুধবার দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু ওই শিশুর বাড়িতে গিয়ে উপহার সামগ্রী হিসেবে একটি দোলনা, বেবী বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী প্রদান করেন।

জানা গেছে, ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল আনাস এন্টারপ্রাইজ বাসটি। বাসে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর রংপুর মিঠাপুকুর এলাকায় আসলে প্রসব বেদনা শুরু হয়। এরপর ওই বাসের ভেতরে থাকা এক ধাত্রীর সাহায্যে বাস থামিয়ে ফুটে ফুটে ছেলে সন্তান প্রসব করান। তাৎক্ষণিক বাসে থাকা সুপারভাইজার বাসের যাত্রীদের মিষ্টি মুখ করান।

ওই প্রসূতি আবিদা বেগমের (২৮) বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়। তিনি উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত করতে পারবে বিনা ভাড়ায়

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত করতে পারবে বিনা ভাড়ায়!ঢাকা থেকে বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম নামে এক নারী। গত শনিবার ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। মা ও সন্তান সুস্থ থাকায় বাসের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।এ ঘটনায় আনাস এন্টারপ্রাইজের মালিক দিপু সাহেব শিশুর জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন ওই শিশু আজীবন বাসে ফ্রি যাতায়াত করবে। পাশাপাশি সে বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশু দুজনেই ফ্রি যাতায়াত করবেন।গতকাল বুধবার দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু ওই শিশুর বাড়িতে গিয়ে উপহার সামগ্রী হিসেবে একটি দোলনা, বেবী বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী প্রদান করেন।জানা গেছে, ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল আনাস এন্টারপ্রাইজ বাসটি। বাসে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর রংপুর মিঠাপুকুর এলাকায় আসলে প্রসব বেদনা শুরু হয়। এরপর ওই বাসের ভেতরে থাকা এক ধাত্রীর সাহায্যে বাস থামিয়ে ফুটে ফুটে ছেলে সন্তান প্রসব করান। তাৎক্ষণিক বাসে থাকা সুপারভাইজার বাসের যাত্রীদের মিষ্টি মুখ করান।ওই প্রসূতি আবিদা বেগমের (২৮) বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়। তিনি উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত করতে পারবে বিনা ভাড়ায়
0:00 0:00
1.0x