লক্ষীপুর,কমল নগর,প্রতিনিধি: সাংবাদিক মোসলেহ উদ্দিন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং চর মার্টিন ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী আবুল বাসার(আশিক) স্থানীয় ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।
স্থানীয় ভোটারদের উদ্দেশে আবুল বাসার (আশিক) বলেন, নির্বাচিত হলে তিনি দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন। তাঁর বক্তব্য অনুযায়ী, রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধিকে তিনি অগ্রাধিকার দিতে চান।
আবুল বাসার(আশিক)দাবি, চর মার্টিন ইউনিয়ন ৭নং ওয়ার্ড এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুবিধা ও উন্নয়ন কার্যক্রম থেকে প্রত্যাশিতভাবে উপকৃত হননি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছর এবং পরবর্তী সময়সহ মোট প্রায় ১৮ বছর ধরে ৭নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
প্রচারে: ৭নং এলাকাবাসী

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত