জনতার অনলাইন প্রেস ক্লাব

মাদারীপুরের মঠের বাজারে সুদখোরদের দৌরাত্ম্য: ২০ হাজারে সাপ্তাহিক ২ হাজার টাকা সুদে নিঃস্ব এলাকাবাসী

মাদারীপুরের মঠের বাজারে সুদখোরদের দৌরাত্ম্য: ২০ হাজারে সাপ্তাহিক ২ হাজার টাকা সুদে নিঃস্ব এলাকাবাসী

মাদারীপুরের মঠের বাজারে সুদখোরদের দৌরাত্ম্য: ২০ হাজারে সাপ্তাহিক ২ হাজার টাকা সুদে নিঃস্ব এলাকাবাসী

​মাদারীপুর পতিনিধিঃ

মাদারীপুরের মঠের বাজার এলাকায় দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ও সক্রিয় সুদখোর চক্র সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া সুদে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চক্রটির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন এলাকার দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

​এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, এই চক্রটি ২০ হাজার টাকা ঋণ দিলে তার বিপরীতে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা হারে সুদ আদায় করে থাকে। অর্থাৎ মাত্র ১০ সপ্তাহে মূল টাকার সমপরিমাণ টাকা শুধু সুদ হিসেবেই দিতে হয় গ্রহীতাদের। নির্ধারিত সময়ে এই উচ্চ সুদের টাকা পরিশোধ করতে না পারলে চক্রটির সদস্যরা গ্রহীতাদের ওপর নানা ধরনের মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে।

​ক্ষতিগ্রস্ত একাধিক এলাকাবাসী জানান, এই চক্রের কাছ থেকে একবার কেউ টাকা নিলে তা পরিশোধ করতে গিয়ে একপর্যায়ে ভিটেমাটি ও বসতবাড়ি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অনেকের সাজানো সংসার এই অবৈধ সুদের কারবারিদের কারণে আজ ধ্বংসের মুখে। চরম বিপদের মুখে পড়ে অসহায় এসব মানুষ এখন এই চক্রের হাত থেকে মুক্তি পেতে এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

​স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে মঠের বাজার এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ সুদ ব্যবসায়ী চক্রটিকে আইনের আওতায় আনা না হলে এলাকার আরও অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়বে। এলাকাবাসী অবিলম্বে এই মহাজনি প্রতারণা ও শোষণ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মাদারীপুরের মঠের বাজারে সুদখোরদের দৌরাত্ম্য: ২০ হাজারে সাপ্তাহিক ২ হাজার টাকা সুদে নিঃস্ব এলাকাবাসী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
​মাদারীপুর পতিনিধিঃমাদারীপুরের মঠের বাজার এলাকায় দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ও সক্রিয় সুদখোর চক্র সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া সুদে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চক্রটির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন এলাকার দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ।​এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, এই চক্রটি ২০ হাজার টাকা ঋণ দিলে তার বিপরীতে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা হারে সুদ আদায় করে থাকে। অর্থাৎ মাত্র ১০ সপ্তাহে মূল টাকার সমপরিমাণ টাকা শুধু সুদ হিসেবেই দিতে হয় গ্রহীতাদের। নির্ধারিত সময়ে এই উচ্চ সুদের টাকা পরিশোধ করতে না পারলে চক্রটির সদস্যরা গ্রহীতাদের ওপর নানা ধরনের মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে।​ক্ষতিগ্রস্ত একাধিক এলাকাবাসী জানান, এই চক্রের কাছ থেকে একবার কেউ টাকা নিলে তা পরিশোধ করতে গিয়ে একপর্যায়ে ভিটেমাটি ও বসতবাড়ি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। অনেকের সাজানো সংসার এই অবৈধ সুদের কারবারিদের কারণে আজ ধ্বংসের মুখে। চরম বিপদের মুখে পড়ে অসহায় এসব মানুষ এখন এই চক্রের হাত থেকে মুক্তি পেতে এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।​স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে মঠের বাজার এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ সুদ ব্যবসায়ী চক্রটিকে আইনের আওতায় আনা না হলে এলাকার আরও অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়বে। এলাকাবাসী অবিলম্বে এই মহাজনি প্রতারণা ও শোষণ বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মাদারীপুরের মঠের বাজারে সুদখোরদের দৌরাত্ম্য: ২০ হাজারে সাপ্তাহিক ২ হাজার টাকা সুদে নিঃস্ব এলাকাবাসী
0:00 0:00
1.0x