মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব নীলফামারী
দেশের প্রকৌশলী সমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
আসন্ন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত এ্যাবের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
প্যানেল ঘোষণাকে কেন্দ্র করে প্রকৌশলীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ্যাবের আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিনের নেতৃত্বে সারাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে জানা গেছে।
গতকাল আইইবি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ্যাবের প্যানেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত প্রকৌশলী নেতৃবৃন্দ আইইবিকে দলীয় লেজুড়বৃত্তির বাইরে এনে প্রকৌশলীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আইইবি একটি বিশেষ মহলের দখলে ছিল। প্রকৌশলীদের ন্যায্য দাবি ও মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে বর্তমান নেতৃত্ব। তাই পরিবর্তনের লক্ষ্যে বিএনপি সমর্থিত এ্যাবের প্যানেলকে বিজয়ী করতে সকল প্রকৌশলীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় এ্যাবের আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন বলেন, "আমরা প্রকৌশলীদের অধিকার, মর্যাদা ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করব। আইইবিকে সত্যিকারের প্রকৌশলীদের প্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।"
উল্লেখ্য, আসন্ন আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলকে ঘিরে সারাদেশে প্রকৌশলীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত