জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

ফেনীর ফুলগাজী থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধন, গজারিয়াসহ দেশের বিভিন্ন উপজেলায় একযোগে কার্যক্রম

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গকে সম্মানী প্রদানের কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাওয়ার কথা রয়েছে।

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এবং জেলা কৃষি কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গজারিয়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরকারি এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত হয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিবর্গকে সম্মানী প্রদানের কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাওয়ার কথা রয়েছে।এদিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এবং জেলা কৃষি কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গজারিয়ায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরকারি এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
0:00 0:00
1.0x