গত ৩০.০৯.২৬ খ্রি. তারিখ ভিকটিম মোঃহাবিব ভূইয়া (১২) এবং ধৃত আসামীর মামাতো ভাই আতিকুর রহমান (১২)ছাত্রদ্বয় তাদের রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের ভিতরে মারামারি করে। এ ঘটনায় রাজদিয়া অভয় পাইলট স্কুুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বজিত ঘোষ অদ্য ইং-০১.১০.২৬ খ্রি. তারিখ উক্ত ঘটনার বিষয়ে দুই পক্ষের অভিভাবককে স্কুলে আসার জন্য অনুরোধ করলে আতিকুর রহমান (১২) এর মামাতো ভাই ১। মোঃ নাহিদ (৩৫), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-নুরুন নাহার, সাং-পূর্ব রাজদিয়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ অধ্যক্ষের কথা উপেক্ষা করিয়া রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশের ভবনের তৃতীয় তলায় ৩০২ নম্বর কক্ষে ৬ষ্ঠ শ্রেনীর ক্লাসে প্রবেশ করে শিশু মোঃহাবিব ভূইয়া (১২), পিতা-মোঃ হোসেন আলী, মাতা-সুমা বেগম, সাং-রামানন্দন, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে মারধর করিয়া শূন্যে উঠাইয়া তিনবার আছাড় দেয়। অমানবিক এ বিষয়টি পরবর্তীতে সোশাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ সিরাজদিখান থানা পুলিশকে সংবাদ দিলে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামী ১। মোঃ নাহিদ (৩৫), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-নুরুন নাহার, সাং-পূর্ব রাজদিয়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে বিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

মতামত