জনতার অনলাইন প্রেস ক্লাব

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার ১

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার ১

শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার ১
শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার ১

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর মামলায় আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) বেলায়েত উল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৩, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩১৬, মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে আবদুল্লাহ মোহাম্মদ শিহাবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুল্লাহ মোহাম্মদ শিহাব শাহরাস্তি উপজেলার কাদরা (মাঝের বাড়ী) এলাকার নুরুল হকের ছেলে এবং শাহিদা বেগমের সন্তান।

পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রমের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে আটক করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর মামলায় আবদুল্লাহ মোহাম্মদ শিহাব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (১ অক্টোবর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) বেলায়েত উল্যাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৩, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩১৬, মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে আবদুল্লাহ মোহাম্মদ শিহাবকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আবদুল্লাহ মোহাম্মদ শিহাব শাহরাস্তি উপজেলার কাদরা (মাঝের বাড়ী) এলাকার নুরুল হকের ছেলে এবং শাহিদা বেগমের সন্তান।পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রমের ধারাবাহিকতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে আটক করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার ১
0:00 0:00
1.0x