জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন। ‎

মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার দিনাজপুর

‎‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ লা অক্টোবর ) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

‎

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা , উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎

‎এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎

‎অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা।

‎

‎এদিকে শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে।

‎

‎নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন। ‎মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর‎‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ লা অক্টোবর ) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা , উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।‎‎এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।‎‎অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা।‎‎এদিকে শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে।‎‎নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন
0:00 0:00
1.0x