জনতার অনলাইন প্রেস ক্লাব

লৌহজংয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান

 লৌহজংয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান

কৃষক কার্ড থাকলে হাতে হাতে সেবা পাবেন সাথে সাথে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।কৃষকদের সরকারি সেবা ও কৃষি উপকরণ সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:হাসান উদ দৌলা,সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিন।এ ছাড়া লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বোরহান উল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ ও ওমর ফারুক অবাক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।কৃষি উপকরণ সহায়তা প্রাপ্তির ক্ষেত্রেও এ কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

কৃষকরা জানান,সরকারি সহায়তা ও সেবা সহজে পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন,কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমবে বলেও তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক কৃষিপদ্ধতি ও সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।কৃষকদের প্রয়োজন অনুযায়ী কৃষি উপকরণ সহায়তা নিশ্চিত করার কথাও জানান সংশ্লিষ্টরা।এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা।কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে আরও কৃষকের মধ্যে সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সরকারি কৃষিসেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।







0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লৌহজংয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
কৃষক কার্ড থাকলে হাতে হাতে সেবা পাবেন সাথে সাথে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।কৃষকদের সরকারি সেবা ও কৃষি উপকরণ সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:হাসান উদ দৌলা,সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুকাইয়া শারমিন।এ ছাড়া লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বোরহান উল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ ও ওমর ফারুক অবাক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি বিভিন্ন সেবা ও সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানান।কৃষি উপকরণ সহায়তা প্রাপ্তির ক্ষেত্রেও এ কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।কৃষকরা জানান,সরকারি সহায়তা ও সেবা সহজে পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন,কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।এর মাধ্যমে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমবে বলেও তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক কৃষিপদ্ধতি ও সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।কৃষকদের প্রয়োজন অনুযায়ী কৃষি উপকরণ সহায়তা নিশ্চিত করার কথাও জানান সংশ্লিষ্টরা।এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা।কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে আরও কৃষকের মধ্যে সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সরকারি কৃষিসেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠান
0:00 0:00
1.0x