চট্টগ্রাম নগরীর দক্ষিণ মোহরা এলাকায় আজ ২ অক্টোবর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ‘গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। একই সঙ্গে ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়, দক্ষিণ মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর (কেন্দ্র-১)। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
মেধাবৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
পরীক্ষাটি আয়োজন করে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিল দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত