জনতার অনলাইন প্রেস ক্লাব

কারণ জানতে প্রশাসন তৎপর

রাস্তার ধারে যুবকের লাশ উদ্ধার

রাস্তার ধারে যুবকের লাশ উদ্ধার
অকাল মৃত্যু দায় কার

বদলগাছীতে রাস্তার পাশে যুবকের লাশ উদ্ধার, কারণ অস্পষ্ট

নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার ওপর থেকে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত অনুমান ৯:৩০ ঘটিকার সময় উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

​মৃত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাতে একই গ্রামের বাসিন্দা সাদেক আলী (৬৫) ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর একজনকে পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান জুয়েল হোসেন মৃত অবস্থায় পড়ে আছেন।

​পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

​বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রাস্তার ধারে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
বদলগাছীতে রাস্তার পাশে যুবকের লাশ উদ্ধার, কারণ অস্পষ্টনওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার ওপর থেকে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত অনুমান ৯:৩০ ঘটিকার সময় উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।​মৃত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।​স্থানীয় সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাতে একই গ্রামের বাসিন্দা সাদেক আলী (৬৫) ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর একজনকে পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পান জুয়েল হোসেন মৃত অবস্থায় পড়ে আছেন।​পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।​বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রাস্তার ধারে যুবকের লাশ উদ্ধার
0:00 0:00
1.0x