জনতার অনলাইন প্রেস ক্লাব ।
স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ জনগণ, দলীয় কর্মী ও সমর্থকদের মনে যে আবেগ ও আকুলতা কাজ করেছে, তা ছিল খুবই গভীর। ফেনীর মাটি ও মানুষের সঙ্গে এই অঞ্চলের দীর্ঘদিনের আবেগ এবং নাড়ির সম্পর্কের কারণে দিনটি স্থানীয় সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে উৎসবে রূপ নিয়েছিল।
দায়িত্বশীল কর্মীদের বাহিরেও সাধারণ নাগরিকদের মধ্যে আনন্দ এবং উৎফুল্লতা ছিল সীমাহীন।
আপনজন বা প্রিয় ব্যাক্তিকে কাছে থেকে দেখার আকুলতা: ফেনীর মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান কেবল সরকার প্রধান নন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান অর্থ্যাৎ অত্র এলাকার নাতি, ভাগিনা যা আত্মা বা নাড়ির সম্পর্ক।
দীর্ঘদিন পর তারেক রহমান তার মায়ের স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটার আপনজন মানুষদের সান্নিধ্যে আসবেন এতেই সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মী সবার মাঝে এক অনন্য দিন ছিল।
নানান প্রতিকূলতা ছাপিয়ে অপেক্ষা সকাল থেকেই তীব্র রোদ কিংবা হুট করে নেমে আসা বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে এবং মুহুরী নদীর পাড়ে অপেক্ষা করেছেন। একনজর দেখার আকুলতা এতটাই তীব্র ছিল যে, অনেকে সভাস্থলে প্রবেশের অনুমতি না পেয়েও শুধুমাত্র দূর থেকে প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
জনগনের আশার আলো, স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের মনে, এই সফরের মধ্য দিয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কাজের উদ্বোধন এবং এই এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। এই ভাবনাটি তাদের মনে এক ধরনের স্বস্তি ও আনন্দের সঞ্চার করেছিল।
তাছাড়াও ফেনী মেডিকেল কলেজ, ফেনী বিশ্ববিদ্যালয়, লালপোল ফ্লাইওভার নির্মাণ সহ কতশত আবদার বা আকুতি ছিল।
স্লোগানে উল্লাস প্রকাশ, যখন দুপুর নাগাদ জনাব তারেক রহমানের কাঙ্ক্ষিত গাড়িবহর এসে পৌঁছায়, তখন চারপাশের মুহুর্মুহু স্লোগান ও করতালির মাধ্যমে কর্মীদের সেই দীর্ঘ অপেক্ষার ক্লান্তি নিমেষেই আনন্দে রূপান্তরিত হয়।
দেখা গেছে তারেক রহমানের বিদায় দেওয়ার জন্যও বিকাল গড়িয়ে সন্ধ্যা পার হলেও সাধারণ শ্রমজীবী মানুষ গুলো তাদের কাজের প্রতি মন না দিয়ে রাস্তার দুইপাশে দীর্ঘ সময় অপেক্ষা করে স্লোগান ও করতালি দিয়ে বিদায় জানানো হয়।
প্রতিবেদন লেখক
এডভোকেট কুতুব উদ্দিন আরিফ
জজ কোট ফেনী।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত