গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আজ শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দাউদের খাড়া মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।
নামাজ শেষে কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আক্তার হোসেনের রুহের মাগফিরাত কামনায় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী মরহুম আক্তার হোসেনের কবর জিয়ারত করেন।
এ সময় আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত