মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া থেকে আকলিমা বেগম (৩৫) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি ওই গ্রামের ইসলাম মোল্লা'র স্ত্রী। এ ঘটনায় তার স্বামী ২৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইসলাম মোল্লা ও আকলিমা বেগমের প্রায় ২১ বছরের দাম্পত্য জীবন। তাদের দুই সন্তান রয়েছে। গত ২২ সেপ্টেম্বর ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় আকলিমা বেগম কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঘুম থেকে উঠে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
অভিযোগে বিষয় ইসলাম মোল্লা বলেন, বাড়িতে থাকা প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা এবং ব্যবহৃত কাপড়-চোপড়ও পাওয়া যাচ্ছে না। স্থানীয় বিভিন্ন স্থানে ও নিখোঁজ নারীর আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
অভিযোগকারী আরও বলেন, নিখোঁজের ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, নিখোঁজ নারীকে কাপড়চোপড়ের ব্যাগ নিয়ে রিকশায় যেতে দেখা গেছে।
এ ঘটনায় তার স্ত্রী নিখোঁজের পেছনে কোনো ঘটনা রয়েছে কি না এবং ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কি না—এমন আশঙ্কা প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করেছেন ইসলাম মোল্লা।
এ বিষয়ে সদর থানার (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, ঘটনায় একটি অভিযোগ পেয়েছে। সদর থানা অভিযোগটি তদন্ত করছে। ওই মহিলা সম্ভবত আত্নগোপন রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত