শহীদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন মিষ্টির প্রতি নিষ্ঠুর আচরণ-
বিএনপির রাজনীতি করতে এসে সম্পূর্ণ মিথ্যা মামলায় আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে কারাগারেই জীবন দিতে হয়েছে জননেতা শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টু। আর দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন জননেতা শহীদ সাইদুর রহমান নিউটন।
এই দুই শহীদ নেতার স্মৃতি, ত্যাগ ও পরিবারের প্রতি যে সম্মান ও দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের দেখানোর কথা ছিল, মিরপুর এলাকার কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে তারই চরম ব্যর্থতার পরিচয় পাওয়া গেছে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ছিলেন বদরুন্নেসা কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস, শহীদ নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ছোট বোন এবং শহীদ সাইদুর রহমান নিউটনের স্ত্রী। তিনি মিরপুর এলাকার একজন জনপ্রিয় সাবেক নির্বাচিত সিটি করপোরেশন কাউন্সিলর ও সাবেক ছাত্রনেত্রী।
দুই শহীদ নেতার পরিবারের উত্তরাধিকার ও বৈবাহিক সূত্রে তিনি একটি স্বচ্ছল পারিবারিক অবস্থানের অধিকারী ছিলেন। তাই ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনের তাগিদে মার্কেট নির্মাণ করে দোকান বিক্রি করে জীবিকা নির্বাহ করার মতো অবস্থানে তিনি কখনো ছিলেন না।
অথচ মিরপুর এলাকার কিছু নেতাকর্মীর রুচিহীন ও দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে আজ ফেরদৌসী আহমেদ মিষ্টিকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক।
( collected)

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত