চট্টগ্রামের চন্দনাইশে যানজট নিরসন ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।
এলাকাগুলোতে সড়কের জায়গা দখল করে দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী, যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এমপি জসীম উদ্দীন আহমেদ। একই সঙ্গে সড়কের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ বা ব্যবসা পরিচালনা না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্দেশনা অনুযায়ী দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট ও খাঁনহাট এলাকায় যানজট অনেকটাই কমে আসবে এবং সড়কে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত