কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মকসুদ আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুস সালাম টিপুর দায়িত্ব পাওয়াকে অভিনন্দন জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি কোম্পানীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ করে । এ সময় মিছিলে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আহমদ, রাইসুল ইসলাম রাজন, ফরিদ উদ্দিন বাছিত।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রজন মিয়া, এমদাদুর রহমান ইনজাদ, বাবুল আহমদ বাবুল, মোস্তাকিম আহমদ ফরহাদ, আবু আল-হেলাল, আবুল হোসেন, সদস্য মানিক মিয়া, আবু বক্কর, সোনা মিয়া শোহান, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, শরিফ উদ্দিন, আব্দুর রব, জুনায়েদ আহমদ, আসাদুজ্জামান, মামুন মিয়া, ইফতেখার মাহমুদ পাভেল, সাইদুল ইসলাম, হযরত আলী, মোজাফফর, নুরুজ্জামান,
নাজিম উদ্দীন, ফয়সাল, হাসান, সাদ্দাম, অমিত হাসান প্রমুখ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত