খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জননেতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়া মহোদয় আগামী ০৮ অক্টোবর (মঙ্গলবার) পানছড়িতে আসছেন।
পানছড়ি উপজেলা বিএনপি পরিবারের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত এক স্মরণ সভা, দোয়া মাহফিল ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তাঁর এই আগমন। পানছড়ি দলীয় কার্যালয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা যুবদল। দীর্ঘ দিন পর প্রিয় নেতার পানছড়ি আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
এছাড়াও প্রধান অতিথির সফরসঙ্গী হিসেবে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ পানছড়িতে উপস্থিত থাকবেন।
পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক জনাব মোঃ আবছার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সদস্য সচিব জনাব মোঃ সেলিম। জননেতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার আগমন এবং প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আয়োজিত এই দোয়া ও স্মরণ সভাটি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত