জনতার অনলাইন প্রেস ক্লাব

টঙ্গীবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে আগে থেকেই রয়েছে ৬টি মাদক মামলা

৬টি মাদক মামলার আসামি আল আমিন ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

৬টি মাদক মামলার আসামি আল আমিন ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
৬টি মাদক মামলার আসামি আল আমিন ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে আল আমিন বেপারী (৩৩) নামে এক ব্যক্তিকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, বিকেল ৫টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা—ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স টঙ্গীবাড়ী থানার সোনারং এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে সোনারং সাকিনস্থ জনৈক আলী আকবর মজুমদারের কমিউনিটি সেন্টারের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে আল আমিন বেপারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার আল আমিন বেপারী টঙ্গীবাড়ী থানার নয়ানন্দ (রব নগরকান্দি) এলাকার আবুল হোসেন বেপারীর ছেলে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে এর আগেও ৬টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


৬টি মাদক মামলার আসামি আল আমিন ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে আল আমিন বেপারী (৩৩) নামে এক ব্যক্তিকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ, বিকেল ৫টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা—ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স টঙ্গীবাড়ী থানার সোনারং এলাকায় অভিযান চালায়।গোপন সংবাদের ভিত্তিতে সোনারং সাকিনস্থ জনৈক আলী আকবর মজুমদারের কমিউনিটি সেন্টারের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে আল আমিন বেপারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতার আল আমিন বেপারী টঙ্গীবাড়ী থানার নয়ানন্দ (রব নগরকান্দি) এলাকার আবুল হোসেন বেপারীর ছেলে।পুলিশের তথ্যমতে, গ্রেফতার আল আমিনের বিরুদ্ধে এর আগেও ৬টি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৬টি মাদক মামলার আসামি আল আমিন ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার
0:00 0:00
1.0x