জনতার অনলাইন প্রেস ক্লাব

শুধু অবকাঠামো নয়, ফেনীর সন্তানদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও উচ্চশিক্ষায় বিনিয়োগের আহ্বান

ফেনীর মেধাবী সন্তানদের জন্য ক্যাডেট কলেজে বিশেষ সুযোগ ও শিক্ষা সম্প্রসারণের দাবি

ফেনীর মেধাবী সন্তানদের জন্য ক্যাডেট কলেজে বিশেষ সুযোগ ও শিক্ষা সম্প্রসারণের দাবি

ফেনীর মেধাবী সন্তানদের জন্য ক্যাডেট কলেজে বিশেষ সুযোগ ও শিক্ষা সম্প্রসারণের দাবি

শুধু অবকাঠামো নয়, ফেনীর সন্তানদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও উচ্চশিক্ষায় বিনিয়োগের আহ্বান

ফেনীর ক্যাডেট কলেজে জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ও কোটা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল কলেজসহ উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু ঠিকাদারি, লাইসেন্স কিংবা ব্যবসায়িক সুযোগ সৃষ্টি বোঝালে চলবে না; ফেনীর মেধাবী সন্তানদের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক নেতৃত্বকে ভাবতে হবে।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ফেনীতে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হলো—এই প্রতিষ্ঠানে ফেনীর সন্তানরা কীভাবে আরও বেশি সুযোগ পাবে এবং এখান থেকে কীভাবে শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার, চিকিৎসক, প্রকৌশলীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের প্রতিষ্ঠিত করবে। এ বিষয়গুলো নিয়েও রাজনীতিবিদদের সুস্পষ্টভাবে কথা বলা প্রয়োজন।

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ—ফেনীর মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ক্যাডেট কলেজসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করুন।”

তারিকুল ইসলাম ভূঁইয়ার ভাষ্য, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তা-ঘাট, ভবন বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষিত, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, ফেনীর সন্তানরা যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনা ও জাতীয় উন্নয়নে নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ফেনীর মেধাবী সন্তানদের জন্য ক্যাডেট কলেজে বিশেষ সুযোগ ও শিক্ষা সম্প্রসারণের দাবি

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
ফেনীর মেধাবী সন্তানদের জন্য ক্যাডেট কলেজে বিশেষ সুযোগ ও শিক্ষা সম্প্রসারণের দাবিশুধু অবকাঠামো নয়, ফেনীর সন্তানদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা ও উচ্চশিক্ষায় বিনিয়োগের আহ্বানফেনীর ক্যাডেট কলেজে জেলার মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ও কোটা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল কলেজসহ উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া।তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু ঠিকাদারি, লাইসেন্স কিংবা ব্যবসায়িক সুযোগ সৃষ্টি বোঝালে চলবে না; ফেনীর মেধাবী সন্তানদের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক নেতৃত্বকে ভাবতে হবে।তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ফেনীতে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রশ্ন হলো—এই প্রতিষ্ঠানে ফেনীর সন্তানরা কীভাবে আরও বেশি সুযোগ পাবে এবং এখান থেকে কীভাবে শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার, চিকিৎসক, প্রকৌশলীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের প্রতিষ্ঠিত করবে। এ বিষয়গুলো নিয়েও রাজনীতিবিদদের সুস্পষ্টভাবে কথা বলা প্রয়োজন।তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ—ফেনীর মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ক্যাডেট কলেজসহ উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করুন।”তারিকুল ইসলাম ভূঁইয়ার ভাষ্য, একটি এলাকার প্রকৃত উন্নয়ন শুধু রাস্তা-ঘাট, ভবন বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষিত, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।তিনি বলেন, ফেনীর সন্তানরা যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনা ও জাতীয় উন্নয়নে নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেনীর মেধাবী সন্তানদের জন্য ক্যাডেট কলেজে বিশেষ সুযোগ ও শিক্ষা সম্প্রসারণের দাবি
0:00 0:00
1.0x