জনতার অনলাইন প্রেস ক্লাব

লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তি হলেন মো:নুরুল আমিন ওরফে নুরু (৩৭)।তিনি পদ্মা সেতু উত্তর থানার ওয়ারী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়,লৌহজং থানার এসআই রাজীব সরকার বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে মৌছামান্দ্রা গ্রামের ঈদগাহের সামনে পাকা সড়ক থেকে নুরুল আমিনকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি,গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার পক্ষ থেকে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তার নুরুল আমিনের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।এদিকে স্থানীয়দের মধ্যে পুলিশের এ অভিযানকে স্বাগত জানানো হয়েছে।

তারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।পুলিশ বলছে,মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর ও জিরো টলারেন্স।অভিযানের মাধ্যমে মাদক সরবরাহ ও বেচাকেনা বন্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তি হলেন মো:নুরুল আমিন ওরফে নুরু (৩৭)।তিনি পদ্মা সেতু উত্তর থানার ওয়ারী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়,লৌহজং থানার এসআই রাজীব সরকার বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে মৌছামান্দ্রা গ্রামের ঈদগাহের সামনে পাকা সড়ক থেকে নুরুল আমিনকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের দাবি,গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার পক্ষ থেকে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তার নুরুল আমিনের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।এদিকে স্থানীয়দের মধ্যে পুলিশের এ অভিযানকে স্বাগত জানানো হয়েছে।তারা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।পুলিশ বলছে,মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর ও জিরো টলারেন্স।অভিযানের মাধ্যমে মাদক সরবরাহ ও বেচাকেনা বন্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে পুলিশ।আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
0:00 0:00
1.0x