জনতার অনলাইন প্রেস ক্লাব

কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শনিবার জেলা জামায়াতের উদ্যোগে কুড়িগ্রাম জেলা মডেল মসজিদের হলরুমে এই শিবিরের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “জামায়াতের দায়িত্বশীলদের একদিকে দক্ষ রাজনীতিবিদ এবং অন্যদিকে দ্বীনের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি হতে হবে।” তিনি উপস্থিত দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইসলামী জ্ঞান ও নৈতিক গুণাবলি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের এবং কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।

দিনব্যাপী এ শিক্ষাশিবিরে বিভিন্ন উপজেলার কর্মপরিষদ সদস্য ও ইউনিয়নের দায়িত্বশীলরা অংশ নেন। কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলদের ভূমিকা ও দ্বীনি জ্ঞানচর্চাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের দায়িত্বশীলদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত করার লক্ষ্যেই এই শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শনিবার জেলা জামায়াতের উদ্যোগে কুড়িগ্রাম জেলা মডেল মসজিদের হলরুমে এই শিবিরের আয়োজন করা হয়।জেলা জামায়াতের আমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “জামায়াতের দায়িত্বশীলদের একদিকে দক্ষ রাজনীতিবিদ এবং অন্যদিকে দ্বীনের যোগ্যতাসম্পন্ন ব্যক্তি হতে হবে।” তিনি উপস্থিত দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইসলামী জ্ঞান ও নৈতিক গুণাবলি অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আবু তাহের এবং কুড়িগ্রাম জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।দিনব্যাপী এ শিক্ষাশিবিরে বিভিন্ন উপজেলার কর্মপরিষদ সদস্য ও ইউনিয়নের দায়িত্বশীলরা অংশ নেন। কর্মশালায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলদের ভূমিকা ও দ্বীনি জ্ঞানচর্চাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের দায়িত্বশীলদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি আরও বিকশিত করার লক্ষ্যেই এই শিক্ষাশিবিরের আয়োজন করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত
0:00 0:00
1.0x