জনতার অনলাইন প্রেস ক্লাব

কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
আসামিদের ছবি চিত্র ফাইল'

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত ০২ অক্টোবর ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬:৩০ মিনিটে অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এসময় কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ কড়ইয়া ফোরকানিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

১. আরিফ হোসেন (৩০), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- নুরজাহান বেগম, সাং- কড়ইয়া (গাজী বাড়ী), পৌর ০৫ নং ওয়ার্ড, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।

২. মুরাদ হোসেন (২০), পিতা- সৈয়দ হোসেন, মাতা- পারভীন আক্তার, সাং- শ্রীরামপুর (পহেলা গাজী বাড়ী), ৯নং কড়ইয়া ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।

তাদের দেহ তল্লাশি করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০১ (এক) গ্রাম, আনুমানিক মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং- ০২, তারিখ- ০২ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।

ধৃত আসামিদের অদ্য ০৩/১০/২০২৬ খ্রি. তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।গত ০২ অক্টোবর ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬:৩০ মিনিটে অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।এসময় কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ কড়ইয়া ফোরকানিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।১. আরিফ হোসেন (৩০), পিতা- মৃত মকবুল হোসেন, মাতা- নুরজাহান বেগম, সাং- কড়ইয়া (গাজী বাড়ী), পৌর ০৫ নং ওয়ার্ড, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।২. মুরাদ হোসেন (২০), পিতা- সৈয়দ হোসেন, মাতা- পারভীন আক্তার, সাং- শ্রীরামপুর (পহেলা গাজী বাড়ী), ৯নং কড়ইয়া ইউপি, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর।তাদের দেহ তল্লাশি করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০১ (এক) গ্রাম, আনুমানিক মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং- ০২, তারিখ- ০২ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।ধৃত আসামিদের অদ্য ০৩/১০/২০২৬ খ্রি. তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
0:00 0:00
1.0x