আসামি গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ গাছা থানা পুলিশের বিরুদ্ধে
সাংবাদিক ফাতেমা আক্তার কর্তৃক দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের গাছা থানা পুলিশের বিরুদ্ধে। গতকাল দুপুরে আসামিকে আটক করা হলেও গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১:৩০ মিনিটে গাছা থানা পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার দিন রাত ১:৩০ মিনিটে অন্যান্য আসামিদের কথা শুনে এবং রহস্যজনক কারণে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে এ বিষয়ে জানতে এবং পুলিশের অবস্থান পরিষ্কার করার জন্য গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তদন্ত কর্মকর্তা এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিম উদদীনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিষয়টি এড়িয়ে যান। পুলিশের পক্ষ থেকে বার বার "মিটিং চলছে" বলে কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফাতেমা আক্তার ও তার সহকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ জবাবদিহিতা দাবি করেছেন তারা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত