ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে চট্টগ্রাম নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
কর্মসূচির আওতায় ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, মশক নিধন ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিক সচেতনতাকেও গুরুত্ব দিচ্ছে চসিক। নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
চসিকের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ার লক্ষ্যে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত