জনতার অনলাইন প্রেস ক্লাব

হাইভোল্টেজ বিদ্যুতের তারে বাঁশ ঠেকিয়ে বহুতল ভবন নির্মাণ, নেপথ্যে পল্লী বিদ্যুৎ কর্মীদের ইন্ধনের অভিযোগ

হাইভোল্টেজ বিদ্যুতের তারে বাঁশ ঠেকিয়ে বহুতল ভবন নির্মাণ, নেপথ্যে পল্লী বিদ্যুৎ কর্মীদের ইন্ধনের অভিযোগ
০৪/১০/২০২৬

ঢাকার আশুলিয়ার ভাদাইল অগ্রগতি স্কুল সংলগ্ন এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের মারাত্মক ঝুঁকির মধ্যেই চলছে একটি ৯ তলা ভবনের নির্মাণকাজ। 

ঝুঁকিপূর্ণ এই লাইনের তারের সাথে বাঁশ ঠেকিয়ে অস্থায়ী মাচা বা ঠিকা বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। 

আর এই প্রাণঘাতী কৌশলের পেছনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের মৌখিক পরামর্শ রয়েছে বলে অভিযোগ তুলেছেন ভবন মালিক ও শ্রমিকরা।

সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের একেবারে ঘেঁষে চলে যাওয়া একটি হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের তারের সাথে বাঁশের সরাসরি সংযোগ ঘটানো হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমন অবস্থায় কাজ করতে গিয়ে শ্রমিকরা যেকোনো মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চরম আশঙ্কায় রয়েছেন।

​নির্মাণকাজে নিয়োজিত এক শ্রমিক জানান, কিছুদিন আগে পল্লী বিদ্যুতের কর্মীরা যখন ওই লাইনে মেরামতের কাজ করতে এসেছিলেন, তখন লাইনের অনিরাপদ অবস্থার কথা তাদের জানানো হয়। সে সময় কাজ চালিয়ে নেওয়ার সুবিধার্থে পল্লী বিদ্যুতের লোকজনের পরামর্শেই এভাবে বাঁশ দিয়ে ঠিকা দেওয়া হয়।

​ভবন মালিকও একই দাবি করে বলেন,বিদ্যুৎ লাইনের বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেভাবে পরামর্শ দিয়েছেন, সেভাবেই বাঁশ ঠেকিয়ে মাচা তৈরি করে কাজ চালানো হচ্ছে।

​তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: হযরত আলী। পল্লী বিদ্যুতের কর্মীরা এমন বিপজ্জনক পরামর্শ দিয়েছেন এ দাবি তিনি নাকচ করে দিলেও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

​পরবর্তীতে এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো: আক্তারুজ্জামানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।

​একদিকে ভবন মালিক ও শ্রমিকদের সরাসরি অভিযোগ, অন্যদিকে বিদ্যুৎ কর্তৃপক্ষের এড়িয়ে যাওয়ার প্রবণতা সব মিলিয়ে এই বিপজ্জনক নির্মাণকাজ নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। 

সরকারি নিয়ম অনুযায়ী হাইভোল্টেজ লাইনের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ভবন নির্মাণ নিষিদ্ধ হলেও এখানে কোনো ন্যূনতম নিরাপত্তামূলক ব্যবস্থা দেখা যায়নি। ​কোনো অপ্রীতিকর বা ভয়াবহ দুর্ঘটনা ঘটার আগেই ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে তাৎক্ষণিক ঝুঁকিমুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


হাইভোল্টেজ বিদ্যুতের তারে বাঁশ ঠেকিয়ে বহুতল ভবন নির্মাণ, নেপথ্যে পল্লী বিদ্যুৎ কর্মীদের ইন্ধনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
ঢাকার আশুলিয়ার ভাদাইল অগ্রগতি স্কুল সংলগ্ন এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের মারাত্মক ঝুঁকির মধ্যেই চলছে একটি ৯ তলা ভবনের নির্মাণকাজ। ঝুঁকিপূর্ণ এই লাইনের তারের সাথে বাঁশ ঠেকিয়ে অস্থায়ী মাচা বা ঠিকা বানিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। আর এই প্রাণঘাতী কৌশলের পেছনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের মৌখিক পরামর্শ রয়েছে বলে অভিযোগ তুলেছেন ভবন মালিক ও শ্রমিকরা।সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনের একেবারে ঘেঁষে চলে যাওয়া একটি হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের তারের সাথে বাঁশের সরাসরি সংযোগ ঘটানো হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমন অবস্থায় কাজ করতে গিয়ে শ্রমিকরা যেকোনো মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চরম আশঙ্কায় রয়েছেন।​নির্মাণকাজে নিয়োজিত এক শ্রমিক জানান, কিছুদিন আগে পল্লী বিদ্যুতের কর্মীরা যখন ওই লাইনে মেরামতের কাজ করতে এসেছিলেন, তখন লাইনের অনিরাপদ অবস্থার কথা তাদের জানানো হয়। সে সময় কাজ চালিয়ে নেওয়ার সুবিধার্থে পল্লী বিদ্যুতের লোকজনের পরামর্শেই এভাবে বাঁশ দিয়ে ঠিকা দেওয়া হয়।​ভবন মালিকও একই দাবি করে বলেন,বিদ্যুৎ লাইনের বিষয়টি নিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেভাবে পরামর্শ দিয়েছেন, সেভাবেই বাঁশ ঠেকিয়ে মাচা তৈরি করে কাজ চালানো হচ্ছে।​তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: হযরত আলী। পল্লী বিদ্যুতের কর্মীরা এমন বিপজ্জনক পরামর্শ দিয়েছেন এ দাবি তিনি নাকচ করে দিলেও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।​পরবর্তীতে এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো: আক্তারুজ্জামানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।​একদিকে ভবন মালিক ও শ্রমিকদের সরাসরি অভিযোগ, অন্যদিকে বিদ্যুৎ কর্তৃপক্ষের এড়িয়ে যাওয়ার প্রবণতা সব মিলিয়ে এই বিপজ্জনক নির্মাণকাজ নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী হাইভোল্টেজ লাইনের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ভবন নির্মাণ নিষিদ্ধ হলেও এখানে কোনো ন্যূনতম নিরাপত্তামূলক ব্যবস্থা দেখা যায়নি। ​কোনো অপ্রীতিকর বা ভয়াবহ দুর্ঘটনা ঘটার আগেই ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করে তাৎক্ষণিক ঝুঁকিমুক্ত করার পাশাপাশি সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
হাইভোল্টেজ বিদ্যুতের তারে বাঁশ ঠেকিয়ে বহুতল ভবন নির্মাণ, নেপথ্যে পল্লী বিদ্যুৎ কর্মীদের ইন্ধনের অভিযোগ
0:00 0:00
1.0x