জনতার অনলাইন প্রেস ক্লাব

সুইচ গেটের পাকা রাস্তা থেকে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার আলেয়া বেগম

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার


মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় লৌহজং থানার এসআই (নিঃ) পান্নু শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সহিদ চৌধুরীর জমি সংলগ্ন সুইচ গেটের পাকা রাস্তা থেকে আলেয়া বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আলেয়া বেগম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার মৃত আউয়াল শেখের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ইকুরিয়া এলাকার হাসনাবাদ সেন্টার গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের আলোচিত গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লৌহজং থানার এসআই (নিঃ) পান্নু শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সহিদ চৌধুরীর জমি সংলগ্ন সুইচ গেটের পাকা রাস্তা থেকে আলেয়া বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার আলেয়া বেগম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার মৃত আউয়াল শেখের মেয়ে। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ইকুরিয়া এলাকার হাসনাবাদ সেন্টার গলিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ের গোয়ালীমান্দ্রায় ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
0:00 0:00
1.0x