জনতার অনলাইন প্রেস ক্লাব

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শি/শু/র মৃ/ত্যু

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শি/শু/র মৃ/ত্যু

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শি/শু/র মৃ/ত্যু

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শি/শু/র মৃ/ত্যু

মোঃ আমজাদ হোসেন 

ক্রাইম রিপোর্টার 

দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে দিপ চন্দ্র রায় নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

 রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের ক্যালেনপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দিপ চন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার মহলবাড়ী (বড়দিঘী দুর্গাডাঙ্গা) গ্রামের শুভ চন্দ্র রায়ের ছেলে। সে প্রায় পাঁচ মাস ধরে মায়ের সঙ্গে অমরপুর ইউনিয়নের ক্যালেনপাড়া গ্রামে নানা ভবেশ চন্দ্র রায়ের (৭২) বাড়িতে বসবাস করছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা হীরামতি দিনাজপুর ইপিজেডে চাকরি করেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও তিনি কর্মস্থলে যান। এ সময় দিপ বাড়ির পাশের একটি পুকুরপাড়ে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে শিশুটির নানা ও স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ভ্যানে করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৮, তারিখ ৪ অক্টোবর ২০২৬। তিনি নিজেই মামলাটির তদন্ত করবেন।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শি/শু/র মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শি/শু/র মৃ/ত্যুমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে দিপ চন্দ্র রায় নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের ক্যালেনপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত দিপ চন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার মহলবাড়ী (বড়দিঘী দুর্গাডাঙ্গা) গ্রামের শুভ চন্দ্র রায়ের ছেলে। সে প্রায় পাঁচ মাস ধরে মায়ের সঙ্গে অমরপুর ইউনিয়নের ক্যালেনপাড়া গ্রামে নানা ভবেশ চন্দ্র রায়ের (৭২) বাড়িতে বসবাস করছিল।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা হীরামতি দিনাজপুর ইপিজেডে চাকরি করেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও তিনি কর্মস্থলে যান। এ সময় দিপ বাড়ির পাশের একটি পুকুরপাড়ে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পরে শিশুটির নানা ও স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ভ্যানে করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, এ ঘটনায় চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৮, তারিখ ৪ অক্টোবর ২০২৬। তিনি নিজেই মামলাটির তদন্ত করবেন।শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সাড়ে ৩ বছরের শি/শু/র মৃ/ত্যু
0:00 0:00
1.0x