জনতার অনলাইন প্রেস ক্লাব

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো:মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই মো:পান্নু শেখ।এ সময় গোয়ালীমান্দ্রা এলাকার শহিদ চৌধুরীর জমি সংলগ্ন সুইচগেটের ওপর পাকা সড়ক থেকে আলেয়া বেগমকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আলেয়া বেগম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাসিন্দা।তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইকুরিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ জানায়,উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে স্থানীয়রা মাদক নির্মূলে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।তাদের দাবি,মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।গ্রেপ্তার আলেয়া বেগমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া বেগম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার মুন্সীগঞ্জ মো:মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন লৌহজং থানার এসআই মো:পান্নু শেখ।এ সময় গোয়ালীমান্দ্রা এলাকার শহিদ চৌধুরীর জমি সংলগ্ন সুইচগেটের ওপর পাকা সড়ক থেকে আলেয়া বেগমকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার আলেয়া বেগম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের বাসিন্দা।তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইকুরিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।পুলিশ জানায়,উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা করা হয়েছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে স্থানীয়রা মাদক নির্মূলে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন।তাদের দাবি,মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।গ্রেপ্তার আলেয়া বেগমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
0:00 0:00
1.0x