একজন পিবিআই ভাষ্য মতে সংবাদ টি পরিবেশন করা হলো ।
জনতার অনলাইন প্রেস ক্লাব।
স্টাফ রিপোর্টার।
ফেনীর নুসরাত জাহান রাফির মৃত্যুর ঘটনাটি পূনরায় তদন্ত করা প্রয়োজন। নির্দোষ ১৬ জনকে আসামি করে জোর পূর্বক স্বীকারোক্তি আদায় করে। পিবিআই সর্বশক্তি নিয়োগ করে আলামত সৃষ্টি করে। স্বাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে সাক্ষ্য প্রদানে বাধ্য করে। চাটুকার মিডিয়ার মাধ্যমে ফলাও ভাবে প্রচার করে সাধারণ জনগনকে ক্ষেপিয়ে তোলে। বিচারে সকল আসামিকে আদালত ফাসির আদেশ দেয়। বর্তমানে সকল আসামী কনডেম সেলে মৃত্যুর অপেক্ষায় দিন পার করছে।
ঘটনার সময় আমি পিবিআই ফেনীতে কর্মরত ছিলাম। আমি নিজেই ছয় জন আসামীকে কর্তৃপক্ষর নির্দেশে গ্রেফতার করে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহ আলমকে বুঝিয়ে দেই। আসামীদের আটকের পর তাদের উপর চলতে থাকে অমানুষিক নির্যাতনসহ বিভিন্ন প্রকার প্রলোভন যেমন আদালতে স্বীকারোক্তি দিলে তুমি এই মামলায় সাক্ষী হবা তোমাকে জেলে যেতে হবে না। অধিকাংশ আসামী মাদ্রাসার ছাত্র / ছাত্রী তারা তদন্ত সংশ্লিষ্ট সকলের কথায় আস্বস্ত হয়ে তাদের শেখানো মতে আদালতে স্বীকারোক্তি দেয়। যে সকল আসামী স্বীকারোক্তি দিতে অস্বিকৃতি জানায় তাদেরকে ১৬/১৮ দিন পর্যন্ত রিমান্ডে রেখে স্বীকারোক্তি আদায় করা হয়। এমন কি গভীর রাতে আসামীদের আদালতে স্বীকারোক্তি আদায় করা হয়।এমন কি গভীর রাতে আসামিদের আদালতে স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে বলা হয় আমি অস্বীকৃতি জানানোর কারনে আমাকে তাৎক্ষণিক পিবিআই রাজশাহী জেলায় বদলী করা হয়।এই মামলার ঘটনার ঘটনাস্থলে পিবিআই থেকে আমি সর্ব প্রথম যাই এবং তদন্ত করি। এ মামলায় পিবিআই সম্পুর্ন মিথ্যার উপর ভর করে স্থানীয় আওয়ামীলিগ নেতাদের সহায়তায় ঘটনাটি তৈরি করেছে।
সংগৃহীত সংবাদ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

মতামত