বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ৮ জেলার নেতাকর্মীদের নিয়ে একটি জরুরি সভার আহ্বান করা হয়েছে। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঘোষিত ৮ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই জরুরি সভা আহ্বান করেছেন। সভায় নবগঠিত কমিটিগুলোর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রাজনৈতিক অঙ্গনে এই সভাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে নতুন কমিটি গুলো তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত করার সুযোগ পাবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত