বগুড়ায় ভি মোটো ব্র্যান্ডের
ইভি কেয়ারের যাত্রা শুরু
বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্যান্ড ভিমোটোর নতুন শোরুম ভি মোটো ইভি কেয়ারের যাত্রা শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের সূত্রাপুর গোহাইল রোডে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শোরুমটির কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের প্রথম দিনেই গ্রাহকদের হাতে চারটি বৈদ্যুতিক বাইক হস্তান্তর করা হয়েছে। শোরুম কর্তৃপক্ষের দাবি, প্রথম দিনেই গ্রাহকদের এই সাড়া বগুড়ায় বৈদ্যুতিক বাইকের প্রতি মানুষের আগ্রহের প্রতিফলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিমবা মটসের সিইও মুনেম শাহরিয়ার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইভি কেয়ার বগুড়ার সত্ত্বাধিকারী উত্তম কুমার দে ও খোরশেদ আলম। বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী, বগুড়া জেলা মোবাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, বগুড়া স্মার্ট বাইকারের পক্ষ থেকে বাবু, বগুড়া ফ্রিডম বাইকাসের রাসেলসহ আরও অনেকে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত