নিউমার্কেট কোতোয়ালি সড়কে চউকের হকার উচ্ছেদ অভিযান
চট্টগ্রাম নগরের নিউমার্কেট থেকে কোতোয়ালি পর্যন্ত সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে বসানো হকার ও অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
গতকাল ৪ অক্টোবর ২০২৬ ইং তারিখে সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়।
একই সঙ্গে চউক ভবন এবং সংস্থাটির পরিচালিত নিউমার্কেট বিপণিবিতানসংলগ্ন ফুটপাত ও সড়ক ভবিষ্যতে হকারমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
চউক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচল স্বাভাবিক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত