ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি
মোঃ মনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ খ্রিস্টাব্দ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ উপজেলায় বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
"শিক্ষক দিবস ২০২৬ সফল হোক" স্লোগানে বাংলাদেশ শিক্ষক সমিতি, ডিমলা উপজেলা শাখার আয়োজনে এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত