জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

শিক্ষকদের মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান

গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

মুন্সিগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। হোসেন্দি দাখিল মাদ্রাসার সুপার আবদুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হাসান, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. আইয়ূব মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হতে হয়। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির জন্য রাস্তায় দাঁড়াতে হওয়া মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকতা পেশাকে আরও সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।”

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানটি শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। পরে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সিগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। হোসেন্দি দাখিল মাদ্রাসার সুপার আবদুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল হাসান, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. আইয়ূব মিয়াসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা।আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও শিক্ষকদের বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হতে হয়। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।বক্তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির জন্য রাস্তায় দাঁড়াতে হওয়া মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকতা পেশাকে আরও সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।”বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানটি শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। পরে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
0:00 0:00
1.0x