চাঁদপুরের কচুয়ায় শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আগামীর প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আশরাফ।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানার সঞ্চালনায় উপজেলার ৮ জন গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কচুয়া পৌরসভা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত