১৬ নং ওয়ার্ডের উঠান বৈঠক
গাজীপুর মহানগরের চান্দনা, চৌরাস্তায়, মাদক, সন্ত্রাস ও সামাজিক নৈরাজ্যের প্রতিকারে উঠান বৈঠকের আয়োজন করা হয়, আয়োজনেঃ১৬ নং ওয়ার্ডের বিট পুলিশিং এর উঠান বৈঠক এর সভা, বাসন থানা, গাজীপুর মহানগর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা সাবেক কাউন্সিলর ১৬ নং ওয়ার্ড, সম্মানিত অফিসার ইনচার্জ জনাব হারুনুর রশিদ, বাসন থানা, আলহাজ্ব মোস্তফা জামাল খোকন, মোহাম্মদ সেলিম পুলিশ পরিদর্শক (তদন্ত) বাসন থানা, হাজী আব্দুল খালেক বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা, বক্তব্যের মূল বিষয় ছিল মাদক সন্ত্রাস ছিনতাইকারীদের চিরতরে নির্মূল করা, সমাজের সর্বস্তরের মানুষকে এক হয়ে পুলিশকে সাহায্য করে মাদক কারবারিদের নির্মূল করতে হবে, পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে নির্মূল করা হবে সব সন্ত্রাসীদের , সমাজের প্রত্যেকটা স্তরে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত