জনতার অনলাইন প্রেস ক্লাব

ধুনটে মাদ্রাসা ছাত্রী কে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তা কর্মীকে শোকজ

ধুনটে মাদ্রাসা ছাত্রী কে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তা কর্মীকে শোকজ
ধুনটে মাদ্রাসা ছাত্রী কে নিয়ে উধাও হওয়ায় শিক্ষক শিক্ষাথী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে

ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তাকর্মীকে শোকজ

বগুড়ার ধুনট উপজেলায় বিলচাপড়ি দাখিল মাদ্রাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে (২৫) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।  ওই মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে তাকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়।  এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলার বিলচাপড়ী গ্রামের উত্তরপাড়ার চান মিয়ার ছেলে রোমান মিয়া ২০২১ সালে বিলচাপড়ি দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পান।  প্রায় ৬ মাস আগে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।  বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পরিবার মাদ্রাসার শিক্ষকদের জানান।  পরে শিক্ষকরা রোমান মিয়াকে সতর্ক করেন।  তারপরও ২৮ সেপ্টেম্বর মাদ্রাসা ছুটির পর রোমান মিয়া ওই ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকে তিনি ছুটি না নিয়ে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান।  নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।  তবে নির্ধারিত সময় পার হলেও তিনি শোকজের কোনো জবাব দেননি। 

এ বিষয়ে মাদ্রাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়ার সঙ্গে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট উপজেলার বিলচাপড়ি দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় অনুপস্থিত থাকা ও এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেননি।  বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ধুনটে মাদ্রাসা ছাত্রী কে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তা কর্মীকে শোকজ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
ধুনটে মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তাকর্মীকে শোকজবগুড়ার ধুনট উপজেলায় বিলচাপড়ি দাখিল মাদ্রাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে (২৫) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।  ওই মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে তাকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়।  এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।মাদ্রাসা সূত্রে জানা গেছে, উপজেলার বিলচাপড়ী গ্রামের উত্তরপাড়ার চান মিয়ার ছেলে রোমান মিয়া ২০২১ সালে বিলচাপড়ি দাখিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী পদে নিয়োগ পান।  প্রায় ৬ মাস আগে মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।  বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর পরিবার মাদ্রাসার শিক্ষকদের জানান।  পরে শিক্ষকরা রোমান মিয়াকে সতর্ক করেন।  তারপরও ২৮ সেপ্টেম্বর মাদ্রাসা ছুটির পর রোমান মিয়া ওই ছাত্রীকে নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকে তিনি ছুটি না নিয়ে মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান।  নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।  তবে নির্ধারিত সময় পার হলেও তিনি শোকজের কোনো জবাব দেননি। এ বিষয়ে মাদ্রাসার নিরাপত্তাকর্মী রোমান মিয়ার সঙ্গে যোগাযোগ করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।ধুনট উপজেলার বিলচাপড়ি দাখিল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় অনুপস্থিত থাকা ও এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে নিরাপত্তাকর্মী রোমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  তিনি নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেননি।  বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ধুনটে মাদ্রাসা ছাত্রী কে নিয়ে উধাও হওয়ায় নিরাপত্তা কর্মীকে শোকজ
0:00 0:00
1.0x