জনতার অনলাইন প্রেস ক্লাব

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান নৌপথে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান নৌপথে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার উদ্ধার
ভারতে পাচারকালে উদ্ধারকৃত স্যারের বস্তা

কুষ্টিয়া সীমান্তে নৌপথে ভারতে পাচারকালে সাড়ে ৯ হাজার কেজিরও বেশি রাসায়নিক সার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আশ্রায়ন বিওপির একটি দল নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পুরাতন ঠোটারপাড়া নদী সীমান্ত স্থানে অভিযান চালায় বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে নদী পথ থেকে মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার জব্দ করা হয়।

​৪৭ বিজিবি ব্যাটালিয়ন থেকে জানানো হয়, দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ এসব উপকরণ যেন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সারের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান নৌপথে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
কুষ্টিয়া সীমান্তে নৌপথে ভারতে পাচারকালে সাড়ে ৯ হাজার কেজিরও বেশি রাসায়নিক সার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (০৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আশ্রায়ন বিওপির একটি দল নদী এলাকায় এ অভিযান পরিচালনা করে।​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পুরাতন ঠোটারপাড়া নদী সীমান্ত স্থানে অভিযান চালায় বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে নদী পথ থেকে মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার জব্দ করা হয়।​৪৭ বিজিবি ব্যাটালিয়ন থেকে জানানো হয়, দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ এসব উপকরণ যেন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধারকৃত সারের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান নৌপথে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সার উদ্ধার
0:00 0:00
1.0x