ধুনটে বার্মিজ চাকুসহ ১৪ মামলার আসামি উজ্জ্বল গ্রেপ্তার
সংবাদদাতাঃবগুড়ার ধুনটে অভিযান চালিয়ে বার্মিজ চাকুসহ মাসুদ রানা ওরফে উজ্জ্বল (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে ধুনট থানায় বিভিন্ন আইনে ১৪টি মামলা বা এফআইআর রয়েছে। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাতে ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় মাসুদ রানার কাছ থেকে ইস্পাতের তৈরি একটি ফোল্ডিং বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জব্দ তালিকা অনুযায়ী, চাকুটির খোলা অবস্থায় দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় সাড়ে ৫ ইঞ্চি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুদ রানা পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত