জনতার অনলাইন প্রেস ক্লাব

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাড়াইলে কবর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উত্তোলন

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাড়াইলে কবর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উত্তোলন

মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে আদালতের নির্দেশে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাহেলা গ্রামে কবর থেকে মুদাচ্ছির (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।

নিহত মুদাচ্ছির রাহেলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

জানা গেছে, শিশুটির রহস্যজনক মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার কয়েকজন ব্যক্তিসহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলে পরিবার তা প্রত্যাখ্যান করে। ঘটনাটি নিয়ে সন্দেহ থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে পুনঃময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করে।

আদালত নথিপত্র পর্যালোচনা করে ন্যায়বিচারের স্বার্থে আবেদনটি মঞ্জুর করেন এবং পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলীর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই নাজিমউদ্দীন এবং তাড়াইল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে শিশুটির পুনঃময়নাতদন্ত সম্পন্ন হবে। এই প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই শিশুটির মৃত্যুর আসল কারণ চূড়ান্তভাবে জানা যাবে। পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাড়াইলে কবর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উত্তোলন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image
মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে আদালতের নির্দেশে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাহেলা গ্রামে কবর থেকে মুদাচ্ছির (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।নিহত মুদাচ্ছির রাহেলা গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।জানা গেছে, শিশুটির রহস্যজনক মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার কয়েকজন ব্যক্তিসহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে ‘আত্মহত্যা’ উল্লেখ করা হলে পরিবার তা প্রত্যাখ্যান করে। ঘটনাটি নিয়ে সন্দেহ থাকায় মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে পুনঃময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করে।আদালত নথিপত্র পর্যালোচনা করে ন্যায়বিচারের স্বার্থে আবেদনটি মঞ্জুর করেন এবং পুনঃময়নাতদন্তের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলীর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই নাজিমউদ্দীন এবং তাড়াইল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে শিশুটির পুনঃময়নাতদন্ত সম্পন্ন হবে। এই প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই শিশুটির মৃত্যুর আসল কারণ চূড়ান্তভাবে জানা যাবে। পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাড়াইলে কবর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উত্তোলন
0:00 0:00
1.0x