বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্য ফ্রন্টের ডুমুরিয়া উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা কমিটি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে।
ডুমুরিয়া উপজেলা কমিটির সভাপতি মো: ইউনুস মোড়ল ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ নাঈম এক যৌথ বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা একে আজাদ, সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন এবং খুলনা জেলা শাখার সভাপতি নুরুজ্জামান সাকিব ও সাধারণ সম্পাদক গাজী আবুল বাশারের দিকনির্দেশনা ও সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। তাদের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
ডুমুরিয়া উপজেলা কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মো: শাহরিয়ার রহমান নাঈম ও সাকিব হোসেন।
নবগঠিত ১৬ সদস্য বিশিষ্ট ডুমুরিয়া উপজেলা কমিটিতে সভাপতি মো: ইউনুস মোড়ল, সিনিয়র সহ-সভাপতি এস কে আলিফ, সহ-সভাপতি রাকিব শেখ, সাইদুল সরদার ও সুমন গাইন, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ নাঈম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক আলভি রনি, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক হাবিব সরদার এবং সদস্য হিসেবে আমানুল্লাহ সরদার, সাব্বির শেখ, অপু দাস ও মামিনুর শেখ রয়েছেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটি দলীয় শৃঙ্খলা বজায় রেখে ডুমুরিয়া উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত